• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

‎লালমনিরহাটে গোসলে নেমে,ধরলার স্রোতে তলিয়ে গেল আপন দুই ভাই

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

‎‎খাজা রাশেদ,লালমনিরহাট।।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে, আপন দুই ভাই শাওন ও সাব্বির নিখোঁজ হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে ঘটনা ঘটে। নিখোঁজ দুই ভাইয়ের উদ্ধারে, ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

‎নিখোঁজরা হলেন সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালয়ের, অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। তারা দুজন মোগলহাট বাজার সংলগ্ন এলাকার, হেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করার জন্য নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী কোনো রকমে, সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।

‎ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান থাকলেও নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।
‎ এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই ভাইয়ের দ্রুত খোঁজ পাওয়ার আশায় এলাকাবাসী অপেক্ষা করছেন।

‎ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে, ধরলা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা