• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কক্সবাজারে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবার মৃত্যু

প্রতিবেদক / ৬ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আয়াছ (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকায় পিতা ও পুত্রের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড় ছেলে মো. জুবায়ের (৩৭) তার পিতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা যায়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে তিনি মারা যান।

নিহত আয়াছ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার বাসিন্দা। তিনি মৃত আমিন মোহাম্মদ আলীর ছেলে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে জুবায়ের পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এ বিষয়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। অস্ত্র উদ্ধারের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা