• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিয়ের গুঞ্জনে আবারও সরগরম সাজাল আলি ও হামজা সোহেল

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

বিনোদন ডেস্কঃ

পাকিস্তানি বিনোদন অঙ্গনের আলোচিত দুই তারকা সাজাল আলি ও হামজা সোহেলকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে এই তারকা জুটির বিয়ের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও হঠাৎ করেই তাদের সম্পর্ক ভেঙে গেছে—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এতে ভক্তদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়।

তবে এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাদের সম্পর্ক এখনো দৃঢ় ও স্বাভাবিক রয়েছে। বিনোদন জগতের বিশ্বস্ত অভ্যন্তরীণ ব্যক্তি ইজাজ ওয়ারিসও ব্রেকআপের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, সাজাল ও হামজার সম্পর্ক ভালোভাবেই এগোচ্ছে এবং বিয়ের পরিকল্পনাও ঠিক পথেই রয়েছে।

তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই এই জনপ্রিয় জুটির পক্ষ থেকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

‘জার্দ পাতো কা বুন’ ও ‘দিল ওয়ালি গলি মে’ নাটকে একসঙ্গে কাজ করার পর থেকেই দর্শকদের কাছে এই জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পর্দার রসায়নই ধীরে ধীরে বাস্তব জীবনের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

এদিকে এত গুঞ্জনের মাঝেও দুই তারকার কেউই এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি। তারা নিজেদের পেশাদার অবস্থানই বজায় রেখেছেন।
সব মিলিয়ে ভক্তদের নজর এখন একটাই জায়গায়—এই বহুল আলোচিত জুটির বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা সত্যিই কি সামনে আসছে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা