• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বাংলাদেশে সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।  সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা।  

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৯ জুন) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।  তবে সিরিজ শুরুর ঠিক আগের দিন সফরকারী অস্ট্রেলিয়া দলে এসেছে বড় পরিবর্তন। গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতিতে  দল ও নেতৃত্বের কাঠামোয় আনতে হয়েছে সমন্বয়।

ব্যক্তিগত কারণ এবং ইনজুরির জটিলতায় অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছেন দলের তিন নিয়মিত সদস্য। আইপিএল পরবর্তী ধকল ও অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে ছুটি নিয়েছেন তারকা ব্যাটার ট্রাভিস হেড। অন্যদিকে, গোড়ালির পুরোনো ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক মিচেল মার্শ। এছাড়া পাকিস্তান সফরে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন লেগস্পিনার তানভীর সাঙ্গা। এই তিনজনের অনুপস্থিতিতে কপাল খুলেছে তিন ক্রিকেটারের। তানভীর সাঙ্গার জায়গায় প্রথমবারের মতো সাদা বলের দলে ডাক পেয়েছেন অফস্পিনার টড মারফি। এছাড়া হেড ও মার্শের শূন্যস্থান পূরণের জন্য ওয়ানডে দলে নেওয়া হয়েছে ম্যাট শর্ট ও ওলি পিককে।  অবশ্য টি-টোয়েন্টি স্কোয়াডে হেডের বদলি হিসেবে চূড়ান্ত নাম এখনও ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট।  এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

আইপিএলে গোড়ালির চোট পেয়ে সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে খেলতে পারেননি মার্শ। আশা করা হচ্ছিল, বাংলাদেশ সফরে পুরো ছয় ম্যাচের দুটি সিরিজে তাকে পাওয়া যাবে। দুটি ফরম্যাটেই তার অধিনায়কত্ব করার কথা ছিল। আপাতত ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য ফিট হওয়ার লড়াইয়ে নামতে হবে তাকে।  পাকিস্তানের পর বাংলাদেশেও ভারপ্রাপ্ত নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। মার্শ সময়মতো সেরে উঠতে না পারলে টি-টোয়েন্টিতেও নেতৃত্ব দেবেন।

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট এবং অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড:  মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা