• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাবনূরকে নিয়ে চিত্রনায়িকা পূর্ণিমার একটি আবেগঘন ফেসবুক পোস্ট ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গত রবিবার, ৭ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেন পূর্ণিমা। ভিডিওতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর থেকেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পোস্টের ক্যাপশনে চিত্রনায়িকা পূর্ণিমা লেখেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’

পুরোনো স্মৃতিগুলোকে স্মরণ করে তিনি লেখেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’

চিত্রনায়িকা শাবনূরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পূর্ণিমা বলেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

পূর্ণিমার এ ফেসবুক পোস্টে ভক্তরাও শাবনূরকে নিয়ে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন। এছাড়াও অনেকেই তাকে আবারও বড় পর্দায় দেখার প্রত্যাশার কথা উল্লেখ করে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজ নিজ সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন। একসময় তাদের নিয়ে নানা তুলনা ও প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও বাস্তব জীবনে দুজনের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের চিত্রই বারবার সামনে এসেছে। পূর্ণিমার সাম্প্রতিক ফেসবুক পোস্টটিও সেই সম্পর্কেরই আরেকটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা