• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আর্মেনিয়ার ভোটে পাশিনিয়ানের ঝড়, একক সরকার গঠনের পথে সিভিল কন্ট্রাক্ট

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

আর্মেনিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন সিভিল কন্ট্রাক্ট পার্টি। এই জয়ের ফলে টানা দ্বিতীয় মেয়াদে এককভাবে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে দলটি। স্থানীয় সময় রোববার (৭ জুন) অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর সোমবার বিজয়ের ঘোষণা দেন পাশিনিয়ান।

স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগণ আবারও তাঁর দলের প্রতি আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সরকার গঠনে অন্য কোনো রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন হবে না।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোটগ্রহণে ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক। কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে জোরালো প্রচারণা চালালেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পায় পাশিনিয়ানের দল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই ম্যান্ডেট পাশিনিয়ান সরকারকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং আঞ্চলিক কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী অবস্থান দেবে।

২০১৮ সালে গণআন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন নিকোল পাশিনিয়ান। এরপর ২০২১ সালের আগাম নির্বাচনেও জয়ী হয়েছিল তাঁর দল। সাম্প্রতিক সময়ে নানা রাজনৈতিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সর্বশেষ নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, দেশের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনো তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রতি আস্থা রাখছেন।
তথ্যসূত্র : তাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা