• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কঠিন শর্ত ও ভিসা জটিলতা নিয়েই যুক্তরাষ্ট্র পৌঁছেছে ইরান টিম

প্রতিবেদক / ২০ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার উত্তাপ ছড়াচ্ছে বিশ্বকাপ ফুটবলের মাঠেও। এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে তলানিতে।

এই পারস্পরিক উত্তেজনার জেরে শুরুতে ইরানের এবারের বিশ্বকাপ যাত্রা ছিল বেশ অনিশ্চিত। তবে ভিসা জটিলতা থেকে শুরু করে বেস ক্যাম্প স্থাপনের পরিকল্পনা পরিবর্তনের মধ্যেই বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকোর তিহুয়ানা শহরে পৌঁছেছে ইরানের জাতীয় ফুটবল দল। শনিবার ভোরে তুরস্ক থেকে উড়ে এসে দলটি সীমান্তবর্তী এই মেক্সিকান শহরে অবতরণ করে।

এর আগে গত তিন সপ্তাহ ধরে তুরস্কের আনাতোলিয়ায় অনুশীলন শিবিরে ছিল ইরান দল। মূলত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-এই তিন আয়োজক দেশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই সেখানে অবস্থান করছিল তারা। তবে এত কিছুর পরেও ইরানি দলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দলের বেস ক্যাম্প স্থাপনের পরিকল্পনা থাকলেও ভিসা অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্তে সেটি পরিবর্তন করে মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, খেলোয়াড়দের ভিসা শেষ পর্যন্ত অনুমোদিত হলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়নি।

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির তুরস্কস্থ দূতাবাস জানিয়েছে, ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের জাতীয় দলের প্রতি ইচ্ছাকৃত ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে।

ইরানের ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তকে ‘খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে ফেডারেশনের সভাপতি মেহদি তাজও রয়েছেন।

এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে ইরানি দলের যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ সাংবাদিকদের জানান, দলকে জানানো হয়েছে যে ভিসার শর্ত অনুযায়ী ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বের হতে হবে।

তবে জাতীয় দলের মুখপাত্র আমির মাহদি আলাভি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, দলকে একাধিকবার প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে এবং প্রথম ম্যাচের আগে একদিন ও পরবর্তী ম্যাচগুলোর আগে দুইদিন করে যুক্তরাষ্ট্রে অবস্থান করবে তারা।

এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় খেলোয়াড় ও অপরিহার্য সহায়ক কর্মীদের ভিসা দেওয়া হয়েছে। তবে যাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘ভুয়া পরিচয়ে কেউ যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক।’

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছিলেন, ইরানি প্রতিনিধি দলের কিছু সদস্যের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সম্পর্ক থাকার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

বিশ্বকাপের ‘গ্রুপ জি’-তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা