• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির ম্যানেজার শায়লা শারমিন।

অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাজীপুর ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ম্যানেজার তন্ময় ধরের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। আমাদের তরুণদের যে স্বপ্নের অপমৃত্যু এবং দেশের সম্পদের অপচয় ঘটছে, তার অন্যতম কারণ এই অপরাধ। তাই এ বিষয়ে যত বেশি মানুষকে সচেতন করা যাবে, তত দ্রুত মানব পাচার প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিটি লিডার, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং মানব পাচারের শিকার হওয়া ভুক্তভোগীরা উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার প্রতিরোধে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রয়োজনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা