পাবনার পৃথক দুটি ঘটনায় গুলি এবং ছুরিকাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবা র (৮ জুন) দুপুরে পাবনা বাস টার্মিনাল এলাকায় মনিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে এবং একই দিন সন্ধ্যার পরে বাস টার্মিনাল এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে আলী হোসেন নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে খুন হন।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর তিনটার দিকে পাবনা সরকারের রড কলেজের অনার্স এর দুই শিক্ষার্থী রকিবুল এবং মনিরুল শহরতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পূর্ব বিরোধের জেরে বচসায় লিপ্ত হয়। বাক বিতন্ডার এক পর্যায়ের রকিবুল মনিরুলকে ছুরিকাঘাত করলে গুরুতর অবস্থায় মনিকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রকিবুল জেলা সাঁথিয়া উপজেলা শিবরামপুর গ্রামের বাসিন্দা এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল।
একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে অজ্ঞাতনামা দুবৃত্তরা মাদ্রাসার স্টাফ আলী হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। নিহত আলী হোসেন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন।