• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন ক্রীড়াবিদ মাসুদ রানা

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

পাবনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ক্রীড়াবিদ মাসুদ রানা।

মঙ্গলবার (৯ জুন) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৭ সদস্যবিশিষ্ট পাবনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা জেলা প্রশাসক। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ এনামুল হক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়াবিদ মাসুদ রানা।

মাসুদ রানা পাবনার ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। তিনি জেলার একজন সুনামধন্য ক্রিকেট কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর একাধিক খেলায় আম্পায়ারের দায়িত্বও পালন করেছেন।

একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে পাবনার বাইরে দেশের বিভিন্ন জেলায় মেধাবী সংগঠকদের নিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ‘নতুন কুড়ি স্পোর্টস’ প্রকল্পের পাবনা জেলার সার্বিক দায়িত্ব পালন করছেন।

এছাড়াও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় মাসুদ রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা