• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে সাড়ে ৩ হাজার হামলার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে

প্রতিবেদক / ৬ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

লেবাননে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সরকারের দাবি, গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননসহ বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মিশেল মেনাসা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৭ জুন পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ৪৯১টি বিমান হামলা, ৪০৭টি নিয়ন্ত্রিত বিস্ফোরণ এবং ৬টি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব হামলায় সীমান্তবর্তী বহু গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

প্রধানমন্ত্রী নওয়াফ সালামের কার্যালয় জানিয়েছে, চলমান হামলার কারণে নতুন করে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। আশ্রয়হীন পরিবারগুলোকে সহায়তা দিতে গিয়ে রাষ্ট্রীয় সক্ষমতার ওপরও বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
লেবাননের তথ্যমতে, চলতি সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এদিকে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যেও ক্ষেপণাস্ত্র ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও জোরালো করেছে।
তবে লেবাননের উত্থাপিত অভিযোগের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা