• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জনের ঘোষণা দেবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলি-সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অত্যন্ত সমন্বিতভাবে কাজ করছে এবং চলমান এই লড়াইয়ে তারা জয়ের পথে রয়েছে। তার ভাষায়, আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষিত হতে যাওয়া ‘চূড়ান্ত বিজয়’ শুধু সামরিক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে সোমবার ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রথম দফার ক্ষেপণাস্ত্র হামলা শেষ হওয়ার ঘোষণা দিলেও সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরও কঠোর ও ‘বিধ্বংসী’ জবাব দেবে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক পাল্টা প্রতিক্রিয়ার মাধ্যমে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে।

রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। এর জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। পরে ইসরায়েলও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়।

উত্তেজনা প্রশমনে সোমবার ভোরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান ও ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। একই দিন সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইরানের সঙ্গে সংঘাত আপাতত বন্ধ হয়েছে। তবে ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা