• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

খুলনার পাইকগাছার আলোচিত হাসান হত্যা মামলার মূলহোতা মিন্টু গ্রেপ্তার

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের আলোচিত হাসান হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা মিন্টু (৩৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ৭ জুন উপজেলার চাঁদখালী ইউনিয়নের কলমিবুনিয়া এলাকায় পূর্ববিরোধের জেরে হাসান সরদারকে (৪০) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে ১০ জনকে আসামি করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় নাজমুল হুদা মিন্টুকে প্রধান আসামি করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই প্রধান আসামি মিন্টু বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহত হাসানের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তারা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাইকগাছা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, চাঁদখালী এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মাদক ব্যবসার আধিপত্য, পূর্বশত্রুতা ও স্থানীয় দ্বন্দ্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা