• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

প্রতিবেশীর ঘর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মারিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মারিয়া স্থানীয় মেগচামী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ওই গ্রামের ফুরাদ শেখের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মারিয়া। দুপুরে বাড়িতে না ফেরায় স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার বাবা বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন, মারিয়া সেদিন স্কুলে যায়নি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী হাসিব মণ্ডলের একটি ঘরের ভেতর মারিয়াকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা