• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন: উদ্ভাবনই মানবসভ্যতার অগ্রগতির চালিকাশক্তি

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

রংপুরে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম কুইজ প্রতিযোগিতা। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, বিজ্ঞানই বিশেষ জ্ঞানের বাস্তব প্রয়োগ, আর সেই প্রয়োগই মানবসভ্যতার অগ্রগতিকে দ্রুততর করে। তাঁর মতে, গবেষক ও চিন্তাবিদদের মেধা ও শ্রমের সম্মিলনে যে উদ্ভাবন তৈরি হয়, তা বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বিজ্ঞানচর্চায় গভীর মনোযোগী হয়ে এমন উদ্ভাবন করতে হবে, যা দেশের জনগণের পাশাপাশি বৈশ্বিক মানবতার কল্যাণেও অবদান রাখে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকার বলেন, বিজ্ঞান সপ্তাহের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা গড়ে তোলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা