• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

তুচ্ছ বিরোধের জেরে লালমনিরহাটে মাদরাসা ছাত্র খুন

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পূর্বের এক তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন (মাদরাসা ছাত্র) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি একই এলাকার দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে লাদেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বির কটূক্তির জবাবে লাদেন তাকে চড়-থাপ্পড় মারেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও দুই পক্ষের মধ্যে ক্ষোভ রয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে লাদেন একা বিদ্যালয় মাঠে বসে ছিল। এ সময় রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে তাকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং পরীক্ষায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা