• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

তাহেরী হুজুরকে ঘিরে আলোচনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সামান্তা

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

বিনোদন ডেস্কঃ

হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হওয়া নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, তার নাম উল্লেখ করে আলোচনায় আসার মাধ্যমে তাহেরী আলোচনায় থাকতে চাইছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি তাহেরীকে শ্রদ্ধা করেন এবং তার ওয়াজও শোনেন।

এক বক্তব্যে সামান্তা বলেন, আগে একবার তাহেরীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় তাহেরী তার পড়াশোনা ও সংগীতচর্চা সম্পর্কে জানতে চান। সামান্তার দাবি, তখন তিনি সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি করেননি, বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, “তখন তিনি আমাকে বলেছিলেন, নামাজটা সবসময় পড়বে। আমি যে মিউজিক করি, সেটি শুনেও তিনি কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এখন ওয়াজে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলা যেত।”

সামান্তা জানান, ওই সময় তিনি বোরকা পরতেন না এবং এখনো হজ পালন করেননি। সাক্ষাতের সময় তার মাথায় ওড়না ছিল, তবে সঙ্গে থাকা এক আত্মীয়ের ওড়না ছিল না—এ বিষয়েও কোনো মন্তব্য করেননি তাহেরী, এমনটাই দাবি তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনা প্রসঙ্গে সামান্তা বলেন, “উনারা সবাই আমার বড়। তাদের নিজস্ব মত থাকতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি না এনে, তখনই ব্যক্তিগতভাবে বলা যেত।”

তিনি আরও অভিযোগ করেন, তার নাম ব্যবহার করে আলোচনায় থেকে ‘জনপ্রিয়তা বা মার্কেট’ তৈরির চেষ্টা করা হচ্ছে।

তবে সমালোচনার মধ্যেও তাহেরীর প্রতি ইতিবাচক অবস্থান জানিয়ে সামান্তা বলেন, “ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে আমার ভালো লাগে। তার ওয়াজ শুনতেও ভালো লাগে, তিনি একজন মজার মানুষ।”
সম্প্রতি তাহেরীর এক ওয়াজে সামান্তাকে নিয়ে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি ঘিরে উভয় পক্ষের বক্তব্য নিয়ে অনুসারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা