• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে সাত কিলোমিটার জার্মান পতাকা তৈরি করে আলোচনায় কৃষক আমজাদ দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ভালোবাসার টানে নতুন জীবন শুরু প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা জামালপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বেলকুচি বিতর্ক সংসদের কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর গুজব, মুখ খুললেন অভিনেত্রী

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

চলতি সময়ের ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত কয়েক মাস ধরেই তার শারীরিক অবস্থা খারাপ। এরইমধ্যে হঠাৎ তার অসুস্থতা ও মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

বিষয়টি জানতে পেরে গুঞ্জনের অবসান ঘটিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আমি এখনও বেঁচে আছি।

পরবর্তীতে তিনি গণমাধ্যমে বলেন, ‘মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি আমি। পরিপূর্ণ বিশ্রামে আছি।’

তানিয়া বৃষ্টি আরও জানান, এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। নির্ধারিত সময় অনুযায়ী চেকআপও করাচ্ছেন। তিনি বলেন, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার রয়েছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। আমি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি।’

আগামী ২০ জুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তানিয়া বৃষ্টি। তার কথায়, ‘দুটি সার্জারি হয়েছে, তৃতীয় সার্জারি করাতে কিছুটা সময় লাগবে। মাথায় নতুন করে কোনো জটিলতা যেন না হয়, এ কারণে বাসায় বেশি থাকি। এখন খুব একটা বাইরে বের হই না।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। পরে জানা যায়, মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়েছে। ওই মাসেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। তারপর থেকে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তারপর গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান উন্নত চিকিৎসার জন্য। সেখান থেকে এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফেরেন। এরপর থেকে বাসায় বিশ্রামে রয়েছেন তানিয়া বৃষ্টি।

এদিকে অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও এই ঈদে প্রচারিত হয়েছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা