• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন

প্রতিবেদক / ৬৪১ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

মশিউর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

খেলাপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনান ইসলাম আকাশ। তার উদ্যোগে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল পর্দায় খেলা উপভোগের ব্যবস্থা করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, খেলা চলাকালে দর্শকদের জন্য বড় পর্দা, উন্নত সাউন্ড সিস্টেম ও বসার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। এতে জেলার বিভিন্ন এলাকার খেলাপ্রেমীরা একসঙ্গে প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন

আনান ইসলাম আকাশ বলেন, খেলাধুলা মানুষকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। তরুণদের জন্য সুন্দর ও আনন্দঘন পরিবেশে খেলা দেখার সুযোগ করে দিতেই এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, বড় পর্দায় খেলা দেখার এমন আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে ও মাদক থেকে দূরে থাকতে ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা