• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :

২০০ নাটকে কোটি ভিউ, নতুন মাইলফলকে নিলয় আলমগীর

প্রতিবেদক / ১০ বার
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

নাট্য অঙ্গনে নতুন এক রেকর্ড গড়েছে নিলয় আলমগীর। এই অভিনেতার ২০০ নাটকে ইউটিউবে ১ কোটির বেশি ভিউ ছাড়িয়েছে। দেশের নাটকে এমন অর্জন অন্য কোনো অভিনয়শিল্পীর নেই। তাই প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

শনিবার এক ফেসবুক পোস্টে নিলয় তার অনুভূতি প্রকাশ করেছেন । এই অর্জনের জন্য নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন । তিনি মনে করেন, একটি ভালো কাজের পেছনে টিমের সবার পরিশ্রম থাকে।

পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, প্রযোজক, পৃষ্ঠপোষক, টেলিভিশন চ্যানেল, সহশিল্পীসহ ক্যামেরার সামনে ও পেছনের সব সহকর্মীর অবদান রয়েছে। নিলয়ের ভাষায়, ‘পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করা এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টাতেই গল্পগুলো লাখো-কোটি দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে।

নিলয় আরও লিখেছেন, সবার অবদান থাকলেও আমি আলাদাভাবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই আমার দর্শকদের। দর্শকেরা নিয়মিত আমার নাটকের প্রতি আস্থা রাখে। দর্শকদের ভালোবাসা, সমর্থন, মন্তব্য, শেয়ার এবং ভিউয়ের কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।

কয়েক বছর ধরেই নিলয় অভিনীত নাটকগুলো আলোচিত। রোমান্টিক, পারিবারিক ও সামাজিক, কমেডি গল্পনির্ভর নাটকে তার উপস্থিতি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে।

তিনি শুধু অভিনেতাই নন, নিজেও নাটকের প্রযোজক। ইউটিউব চ্যানেল এনএএফ–এর তিনি কর্ণধার। এই চ্যানেল থেকেই তার অভিনীত বেশি নাটক প্রচার হয়। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪২ লাখ।

এছাড়াও ইউটিউব ভিউতে শীর্ষ ১০ নাটকের ৬টিই নিলয়ের। শীর্ষে রয়েছে নিলয়ের শ্বশুর বাড়িতে ঈদ। পরের নাটকটিও নিলয় অভিনীত মামার বাড়ি। ৩ নম্বরে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক বড় ছেলে।

এরপর ৪ নম্বরে নিলয়ের সংসার আমার ভাল্লাগে না। ৫ নম্বরে রয়েছে মুশফিক আর ফারহান অভিনীত নাটক ভুলোনা আমায়। ৬ নম্বরে ফারহান আহমেদ জোভানের তোমাদের গল্প।

৭, ৮ ও ৯ নম্বরে রয়েছে নিলয়ের গরিবের বড়লোক বউ, চাচা ভাতিজা জিন্দাবাদ, একটুখানি ভুল। তালিকার ১০ নম্বরে রয়েছে মোশাররফ করিম অভিনীত নাটক জামাই বউর মাথা গরম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা