• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ

প্রতিবেদক / ২১ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বিশাল তারকাবহুল কাস্টের কারণে ছবিটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে মুক্তির আগে ছবিতে সালমান খানের একটি বিশেষ ক্যামিও নিয়ে যে জোর জল্পনা শুরু হয়েছিল।

যা সালমান ভক্তদের বেশ সাড়া ফেলেছিল। তবে মুক্তির ঠিক আগমুহূর্তে জানা গেল ভিন্ন খবর। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে সালমান খানের কোনো ক্যামিও বা বিশেষ চরিত্র নেই। একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সুপারস্টার সালমান বর্তমানে নিজের একাধিক পূর্বনির্ধারিত পেশাগত কাজ ও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে এই কমেডি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর যুক্ত হওয়ার কোনো সুযোগ বা সম্পর্কই নেই।

সংশ্লিষ্ট ওই সূত্রটি আরও স্পষ্ট করেছে, ‘সালমান এই মুহূর্তে অন্য প্রজেক্টের কাজে ভীষণ ব্যস্ত। “ওয়েলকাম টু দ্য জঙ্গল”-এ তাঁর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের দাবি বা আলোচনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত অভিনেতা ও জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্যকে ঘিরেই এই জল্পনার সূত্রপাত হয়েছিল। সম্প্রতি ‘লাফটার শেফস’ রিয়েলিটি শোর সেটে পাপারাজ্জিরা কৃষ্ণাকে এই ছবিতে সালমান খানের থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।

তখন কৃষ্ণা রহস্যময় এক হাসিতে ইঙ্গিত দিয়েছিলেন যে, দর্শকদের জন্য সিনেমাটিতে বড় কোনো চমক অপেক্ষা করছে। ব্যস, কৃষ্ণার সেই রহস্যের সূত্র ধরেই নেটদুনিয়ায় রটে যায় যে, পর্দায় হয়তো বিশেষ চমক হিসেবে হাজির হবেন ভাইজান স্বয়ং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা