• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

বাবা বিক্রি করে দিলেন নবজাতককে পুলিশ উদ্ধার করে ফিরিয়ে দিল মায়ের কোলে

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
- 1

মোঃ রনি আহমেদ রাজু নিজস্ব প্রতিনিধি:

মাগুরার সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে এক বাবা তার স্ত্রীর অজান্তে এক মাস ২৫ দিনের কন্যাশিশুকে অন্যের কাছে হস্তান্তর করার অভিযোগে আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রামদেরগাতী গ্রামের বাসিন্দা মোঃ সাগর হোসেন (৩৪) গত ২৭ মে তার স্ত্রী তানজিলা খাতুনের অজান্তে তাদের কন্যাশিশু টুকটুকিকে দত্তক দেওয়ার কথা বলে সদর উপজেলার দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর ও মনিরা দম্পতির কাছে ২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে হস্তান্তর করেন।

সন্তানকে খুঁজে না পেয়ে তানজিলা খাতুন বারবার স্বামীর কাছে জানতে চাইলে সাগর হোসেন দাবি করেন, শিশুটিকে জিনে নিয়ে গেছে। এমনকি কবিরাজের মাধ্যমে শিশুকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েও তিনি স্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে মাগুরা জেলা পুলিশের নির্দেশনায় তদন্ত শুরু করে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্প। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান এবং স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) দক্ষিণ বীরপুরে শাহাবুর মনিরা দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নবজাতককে তার মা তানজিলা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।

মাগুরা জেলা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন স্বীকার করেছেন যে আর্থিক সংকটের কারণে তিনি শিশুটিকে অন্যের কাছে দিয়ে দেন। পরে বিষয়টি গোপন রাখতে স্ত্রীকে জিনে নিয়ে গেছে বলে গল্প বানিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা