• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

প্রবাসীদের সুখবর দিলো আরব আমিরাত

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আঞ্চলিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছাড়তে না পারা বিদেশিদের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)।

আইসিপির ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা জরিমানা ছাড়াই নিজেদের ভিসা বা আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করতে পারবেন অথবা দেশ ত্যাগ করতে পারবেন।

এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য, যারা আঞ্চলিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ইউএই ছাড়তে না পারায় আগে ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলজুড়ে পরিস্থিতি এখন স্থিতিশীল হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধভাবে দেশটিতে বসবাস ও কাজের সুযোগ বজায় রাখতে কিংবা স্বাভাবিক নিয়মে ফিরে যেতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

আইসিপি আরও বলেছে, এর আগে ওভারস্টে জরিমানা মওকুফের সিদ্ধান্ত ছিল জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে ভ্রমণকারী এবং দর্শনার্থীদের সহায়তা করার মানবিক পদক্ষেপের অংশ। সংস্থাটির ভাষ্য, বর্তমানে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় জরিমানা মওকুফের প্রয়োজনীয় পরিস্থিতি আর বিদ্যমান নেই।

এই সুবিধা পেতে সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত প্রাথমিক আবেদন বা পদক্ষেপও নিতে হবে না। যারা ইউএইতে থাকতে চান, তারা গ্রেস পিরিয়ডের মধ্যে আবাসন বা কর্মসংস্থানের অবস্থা নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। আর যারা দেশ ছাড়তে চান, তারা বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করেই সরাসরি চলে যেতে পারবেন। সংশ্লিষ্টদের সর্বশেষ নির্দেশনা ও তথ্য জানার জন্য সরকারি মাধ্যম অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইসিপি।

উল্লেখ্য, গত মার্চে ভিসাধারী, এক্সিট পারমিটধারী এবং বাতিল হওয়া আবাসিক ভিসাধারীদের ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি দেয় ইউএই কর্তৃপক্ষ। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা বন্ধ ও ফ্লাইট স্থগিত থাকায় তারা দেশ ছাড়তে পারেননি। তাদের ওপর অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপ এড়াতেই নেয়া হয় এ সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা