• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৬

প্রতিবেদক / ২০ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। পাশাপাশি, আরও বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছে। এজেন্সির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলাকে ওই এলাকায় ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বলা হচ্ছে। এ সময় একাধিক বাড়িতে হামলা চালানো হয়।

এনএনএ জানায়, নাবাতিয়ে শহর, কফর জৌজ এবং আশপাশের কফর রেমেন ও জেবদিনসহ বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ হয়। পরে কফর তিবনিত ও রাইহান পাহাড় এলাকায় একাধিক বিমান হামলাও চালানো হয়।এছাড়া দুইর পৌরসভার ভবনের কাছে একটি মোটরসাইকেলে ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছে বলেও জানায় ন্যাশনাল নিউজ এজেন্সি।

এদিকে, হামলায় নাবাতিয়ে ও হারুফ এলাকায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আল-শারকিয়া ও দুইরের মাঝামাঝি একটি বাড়িতে হামলায় আরও ৪ জন নিহত হন। এছাড়া, কফর সির শহরে আরেকটি হামলায় ৩ জন নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা