• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

প্রতিবেদক / ২৯ বার
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে। ২৭ জুন শনিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাটে মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক ও “আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী” মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ, সদস্য সচিব তানভীর চৌধুরী প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানায়, ২০০৭ সালের প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে বর্তমানে প্রায় সাড়ে ৪শত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে তাদের পরিচর্যা করে। বিদ্যালয়টি ও শিক্ষার্থীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তিনি স্থানীয় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা