• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

গোদাগাড়ীতে বাস-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

প্রতিবেদক / ৬৯ বার
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষাবাড়ি সিএন্ডবি মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল পৌনে সাতটার দিকে একটি যাত্রীবাহী বাস ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

​গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৪০ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত রওনা হয়ে মাত্র তিন মিনিটের মধ্যে (সকাল ৬টা ৪৩ মিনিটে) ঘটনাস্থলে পৌঁছায় এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। মাত্র ৭ মিনিটের প্রচেষ্টায় সকাল ৬টা ৫০ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন হয়।

​ফায়ার সার্ভিস কর্মীরা জানান, যাত্রীবাহী বাস ও ভটভটি গাড়িটির মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গাড়ি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। এ সময় আরও একজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের টিম আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

​গোদাগাড়ী ফায়ার স্টেশনের সাব অফিসার জনাব মোঃ রফিকুজ্জামানের নেতৃত্বে এই উদ্ধার অভিযানটি পরিচালিত হয়।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা