• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বেলকুচিতে হাতুড়িপেটা ও ছুরিকাঘাতের অভিযোগ, গুরুতর আহত ১

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

মোঃ রানা বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়ন কদমতলী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে মোঃ আসাব উদ্দিন বাবু নামে এক যুবককে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট ও দাঁড়ালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কদমতলী গ্রামের মোঃ আনোয়ার হোসেন, মোঃ জহুরুল প্রামানিক, আল আমিন হোসেন ও মোঃ সাইদুল ইসলাম এর বিরুদ্ধে।

জানা যায়, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ জহুরুল প্রামানিক, কদমতলী গ্রামের মৃত ফকির চান এর ছেলে, মোঃ আল আমিন, মতিন প্রামাণিকের ছেলে এবং মোঃ সাইদুল ইসলাম একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

আহত আসাব উদ্দিন বাবু জানান, আনোয়ার হোসেন, জহুরুল, আল আমিন, এরা সম্পর্কে আমার চাচাতো ভাই আর সাইদুল ইসলাম আমার চাচা হয়। আমাকে মারপিটের ঘটনার কিছুদিন পূর্বে আনোয়ার হোসেন এর ২য় স্ত্রী মোছাঃ রুমা বেগম এর সাথে গ্রামে শালিসি বৈঠকের মাধ্যমে ডিভোর্স হয়, ডিভোর্স এর পর মোছাঃ রুমা বেগম এর কিছু অশ্লীল আপত্তিকর ছবি ভিডিও ফেসবুকে পোষ্ট দিয়ে মোছাঃ রুমা বেগম এর মানহানি করে আনোয়ার হোসেন। পরে রুমা বেগম এর পক্ষ থেকে আনোয়ার হোসেন কে ১নং আসামি করে মামলা করে, সেই মামলায় আনোয়ার হোসেন আমার চাচাতো ভাই হওয়ায় আমাকে ৩নং আসামি করা হয়, আর সেই মামলা মিমাংসা করার জন্য আমার নিকট বারবার মোটা অংকের টাকা দাবি করে আনোয়ার হোসেন, টাকা দিতে অস্বীকার করলে আমাকে বিভিন্ন সময়ে অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদান করতো, এক পর্যায়ে ২০শে জুন সকাল ৯ টার দিকে আমি আমার জমিতে ধান কাটার জন্য যাই, সকল বিবাদিরা পূর্ব পরিকল্পিত ভাবে ধান কাটার জমিতে যাইয়া আমার চাচা সাইদুল ইসলাম এর হুকুমে আনোয়ার হোসেন দাঁড়ালো ছুরি দিয়ে মাথার পিছনে হত্যার উদ্যেশে স্বজোরে কোপ মারিলে গুরতর আহত হয়ে আমি মাটিতে পরে যাই, পরে জহুরুল ও আল আমিন হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে, এমতাবস্থায় আমার ডাক চিৎকারে গ্রামবাসী আগাইয়া আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় আমাকে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করে কিন্তু অবস্থা আশংকা জনক হওয়ায় সেখান থেকে রেফার্ড করে সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়।

এবিষয়ে বেলকুচি থানায় একটি প্রাথমিক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছি, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলনান।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, কদমতলী গ্রামে মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা