পাবনা জেলা প্রতিনিধি:
উত্তরণ পাবনার পক্ষ থেকে পাবনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গত ৬ জুন উত্তরণ পাবনার আয়োজনে অনুষ্ঠিত “উত্তরণ সাংস্কৃতিক উৎসব-২০২৬”-এ জেলা প্রশাসক মহোদয় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।
এ প্রেক্ষিতে,২৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে উত্তরণ পাবনার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়,যুগ্ম সম্পাদক-২ আরিফুল ইসলাম হেলাল,সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক কবি ও রন্ধনশিল্পী সৈয়দা সোনিয়া খাতুন, সহ সাংগঠনিক সম্পাদক কবি ও নৃত্যশিল্পী সিদ্দিকুর রহমান সিদ্দিক ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মহোদয় উত্তরণ পাবনার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উত্তরণ পাবনার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।