• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

দিনাজপুর বীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাস্টারমোড় এলাকার ভ্যান শ্রমিক অশ্বিনী দেবনাথের মেধাবী ছেলে সঞ্জয় দেবনাথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা যুবদলের অন্যতম সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী সঞ্জয় দেবনাথের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান।

এ সময় তিনি বলেন, শ্রমজীবী পরিবারের সন্তান হয়েও সঞ্জয় দেবনাথের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। তিনি সঞ্জয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেন।

পরে সঞ্জয় দেবনাথের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নিতে আক্কাস আলী ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা