• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

পাইকগাছায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় অসাবধানতাবশত পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওবায়দুল্লাহ নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ৩নং লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ ওই গ্রামের কৃষক মো. রফিকুল সরদারের একমাত্র ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশু ওবায়দুল্লাহ নিজ বাড়িতে পানির মোটরের সুইচ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে মাতম। শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা