গাজীপুরের কালিয়াকৈর সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে সরকারি ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত ১৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে| শনিবার সকালে আয়োজিত ওই সংবর্ধনায় শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ব্যাগ উপহার দেওয়া হয়|
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান| সফিপুর আইডিয়াল পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও কোথাও অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম|
অনুষ্ঠানে সরকারি বৃত্তিপ্রাপ্ত ৪৩ জন ও বেসরকারিভাবে বৃত্তিপ্রাপ্ত আরও ৮০ জনসহ মোট ১২৩ জম শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়৷ এসময় বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের ক্রেস্টের পাশাপাশি একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়|
সফিপুর আইডিয়াল পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় বৃত্তি পরীক্ষার মাধ্যমে দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে| এ সকল শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে আমরা এই আয়োজন করেছি|

গাজীপুর এক আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আমাদের জাতির আগামীর ভবিষ্যৎ| সঠিকভাবে এই সকল মেধাবীদের কে পরিচর্যা করতে হবে| এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে| এখান থেকেই পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা|
প্রতিষ্টানটির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন শিক্ষার মান উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে সফিপুর আইডিয়াল স্কুল| তাছাড়াও এতে করে শিক্ষার্থীদের আরো মেধাবী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিক্ষা আয়োজন করা হয়