• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

মাগুরায় নজরুল বর্ষ উদযাপনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে মাগুরা জেলার জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা এবং স্বাধীনতা-সংগ্রামে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভিডিও কনফারেন্সটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা