• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি-ধীরগতি বরদাস্ত নয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মকাণ্ড আর গতানুগতিক ধারায় চলবে না। গুণগত মান বজায় রাখা, দুর্নীতি কমানো এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফার আলোকে একটি নতুন কৌশলগত কাঠামো প্রণয়ন করা হচ্ছে, যার মূল লক্ষ্য—অর্থনীতিকে পুনরুদ্ধার করা, বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন বাজেট (এডিপি) ব্যয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পের প্রতিটি ধাপে দুর্নীতি ও অপচয় রোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকারের অন্যতম লক্ষ্য এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। এখন থেকে প্রতিটি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশগত প্রভাবকে প্রধান বিবেচনায় রাখা হবে।
এছাড়া ‘ভ্যালু অব মানি’ নিশ্চিত করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) শক্তিশালী করা হচ্ছে এবং তাৎক্ষণিক তথ্য সংগ্রহে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে নতুনভাবে সাজানো হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে জনকল্যাণমুখী, সাশ্রয়ী ও সময়াবদ্ধ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব হয়।
তিনি আরও জানান, জেলা প্রশাসকদের প্রস্তাব ও সুপারিশের ভিত্তিতে দ্রুত একটি কার্যকর ‘অ্যাকশন প্ল্যান’ প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা