• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক / ২৭ বার
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের অভিযানে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নোধুনী গ্রামের মো. লোকমানের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ছাইফুল ইসলাম (৪২), পিতা: নুর মোহাম্মদ, গ্রাম: দেশ খিরসিন, উপজেলা: মহাদেবপুর এবং মো. আনোয়ার হোসেন (৩৮), পিতা: মৃত বাবর আলী, গ্রাম: হরিরামপুর, উপজেলা: পত্নীতলা। উভয়ের বাড়ি নওগাঁ জেলায়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা