• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার “(ক্রাইম এন্ড অপস্) এর বদলী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”

প্রতিবেদক / ২২ বার
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

এস.এম.লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ ০৪ জুলাই ২০২৬ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জনাব মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), গোপালগঞ্জ মহোদয় এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়। বিদায় বেলায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ গোপালগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং উত্তরোত্তর ভবিষ্যত সাফল্য কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ হাসানুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা