নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে সৃষ্টি ক্যাডেট স্কুলের প্রথম পার্বিক পরিক্ষায় বিজয়ী কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে|
গতকাল শনিবার সকালে স্কুলটির প্রধান শিক্ষক আজহার হোসেন লিখনের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে এ পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়| এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংরাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব মাহফুজুল আল মাসুম, বিশেষ অথিতি ছিলেন পৌর কাউনিন্সলর প্রার্থী আল ইসাক রাব্বী, ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারী, আফাজউদ্দিন মোল্লা স্কুলের চেয়ারম্যান আবু ইউসুফ, সামি মর্ডান স্কুলের প্রধান শিক্ষক শফিজ উদ্দিন প্রমুখ| এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ|