• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুর ক্যাডেট মেধা বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত ৩৮৫৬, রোহিঙ্গাই ২৫০৭ কুমিল্লায় যুবলীগ নেতাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি জোন কমান্ডারস কাপের ফাইনালে গাউসপুর সিটি এফসির শিরোপা জয় চুয়াডাঙ্গায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে, গাছের চারা বিতরণ কালীগঞ্জের স্বাস্থ্য-শিক্ষা ও যোগাযোগে আসবে বড় পরিবর্তন: এমপি ফজলূল হক মিলন পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা

৩ ম্যাচ হাতে রেখেই ২১তম সিরি ‘আ’ শিরোপা ইন্টার মিলানের

প্রতিবেদক / ৬৩ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

এক পয়েন্ট পেলেই নিশ্চিত হতো শিরোপা। সেই সহজ সমীকরণ নিয়েই পার্মার বিপক্ষে মাঠে নামে ইন্টার মিলান। আর ২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখেই সিরি ‘আ’ শিরোপা নিজেদের করে নেয় ইতালিয়ান ক্লাবটি। এটি তাদের ইতিহাসের ২১তম লিগ শিরোপা।

রোববার (৩ মে) সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে আড়াআড়ি শটে পার্মার গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন মার্কাস থুরাম। পরে ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান।

এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে যায় ইন্টার মিলান। ফলে বাকি তিন ম্যাচে ইন্টার হারলেও এবং নাপোলি জিতলেও শীর্ষস্থান আর পরিবর্তন হবে না।
সিরি ‘আ’ ইতিহাসে সর্বাধিক ৩৬টি শিরোপা নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। এরপর ইন্টার মিলান ২১টি শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় স্থানে আছে এসি মিলান, তাদের শিরোপা সংখ্যা ১৯টি।

শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো স্টেডিয়াম থেকে শুরু করে পুরো মিলান শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দুমো দি মিলানো ক্যাথেড্রালের সামনে জড়ো হন হাজারো সমর্থক।
দলের অধিনায়ক লাওতারো মার্টিনেজ শিরোপা জয়ের পর বলেন, “আজ আমরা সবাই আনন্দিত। তবে এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। গত মৌসুমটা আমাদের জন্য সহজ ছিল না, অনেক প্রতিযোগিতায় আমরা হতাশ হয়েছি। নতুন করে শুরু করাটা সহজ ছিল না, কিন্তু দল সেটা করতে পেরেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা