• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

আম ব্যবসায়ী সেজে ডাকাতির প্রস্তুতি, রহনপুরে গ্রেপ্তার ৬

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬/০৭/২০২৬ খ্রি. তারিখ বিকেল আনুমানিক ১৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার নুনিগোলা বাসস্ট্যান্ড এলাকায় জনৈক মো: আনিসুজ্জামান চিন্টু (৫৫) এর বাড়িতে কতিপয় ব্যক্তি গত ০৫/০৭/২০২৬ খ্রি. তারিখ থেকে আম ব্যবসায়ীর পরিচয়ে ঘর ভাড়া নিয়ে অবস্থান করছে। সেখানে তারা দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

সংবাদ প্রাপ্তির সাথে সাথে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক নিরঞ্জন, এ কে এম আতিকুর রহমান) এর সহযোগিতায় পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা করেন। সন্ধ্যা ১৯.৫০ ঘটিকায় পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে কয়েকজন ডাকাত কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে রাত ২২:০০ ঘটিকায় রহনপুর রেল স্টেশন সংলগ্ন নিমতলা নামক স্থানে রাস্তার উপর থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারপ্লেট বিহীন পিকআপ ভ্যান উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা বিভিন্ন ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য এবং গ্রুপ প্রধান। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ অন্যান্য মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১. মো: ইমরান হোসেন (২২), পিতা- মো: বুলবুল হোসেন, সাং- বেতবাড়িয়া, ইউপি- যাদবপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।
২. মো: সাইফুল মন্ডল (৪০), পিতা- মো: সেকেন্দার মন্ডল, সাং- জুনিয়াদহ, ইউপি- দৌলতপুর, থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া।
৩. মো: মুন্না হাসান (১৯), পিতা- মো: আব্দুল জলিল, সাং- মাইজদিয়া নতুনপাড়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
৪. মো: আসিফ হোসেন (২১), পিতা- শওকত আলী, সাং- থানাপাড়া, ইউনিয়ন- সারাই, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
৫. মো: শান্ত (২৭), পিতা- মো: আব্দুর রকিব, সাং- মাইজদিয়া নতুনপাড়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
৬. মো: রতন আলী (৩৫), পিতা- মো: আবু তালেব, সাং- বড়ইচারা, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ২৪ ইঞ্চি বোল্ট কাটার (১টি), ২৯ ইঞ্চি লোহার রড (১টি), ১২ ইঞ্চি লোহার হাতুড়ি (১টি), ৩০ ইঞ্চি লোহার পাইপের তৈরি দুফলা (১টি), ১৯ ইঞ্চি কাঠের বাটসহ লোহার হাসুয়া (২টি) এবং ১টি নাম্বার প্লেট বিহীন নীল ও হলুদ রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়।

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা নং-২৪, তারিখ-০৭/০৭/২০২৬ খ্রি., ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তথ্যসূত্র: অফিসার ইনচার্জ, গোমস্তাপুর থানা, চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা