• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দাউদকান্দির বারপাড়া বেগম রাবেয়া মহিলা কলেজে নতুন অ্যাডহক কমিটি

প্রতিবেদক / ৮২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আরিফুল ইসলাম সুজন
বিশেষ প্রতিনিধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বারপাড়া বেগম রাবেয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হক, সফর তালুকদার।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।

এনামুল হক বলেন, সবার বিশ্বাস ও আস্থার প্রতিদান দিতে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শও কামনা করেন।

এদিকে নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা