• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান

প্রতিবেদক / ৪৮ বার
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোঃ আশিকুর রহমান বিপ্লব
ভ্রাম্যমাণ প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান করেছেন রাজশাহী মহানগরীর হেতেমখা পানবর এলাকার বাসিন্দা ও মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহকারী অধ্যাপক এস. এম. খাইরুল কবীর। আজ রবিবার নগর ভবনে এসে উপহার হিসেবে তিনি ব্রুনাই কিং, চিয়াংমাই, কিং অব চাকাপাত, মিয়াজাকি, কুমড়া জালি, ব্যানানা ম্যাংগো, ডকমাই, নবাবী তোতাপুরী এবং পালমার জাতের আম রাসিক প্রশাসকের হাতে তুলে দেন। এ সময় রাসিক প্রশাসক মহোদয় আম উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে এস. এম. খাইরুল কবীর বলেন, “রাসিক প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহীবাসীর কল্যাণে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নগরীর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে তাঁর আন্তরিক প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে। তাঁর এই নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন হিসেবে আমি বিভিন্ন প্রজাতির আম উপহার দিয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাইদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা