• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বগুড়ায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি

সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার বলেন, “বগুড়ায় রথযাত্রা উৎসব যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে রুটগুলোতে সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি নজরদারি এবং পুলিশি টহল জোরদার থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা সবাই মিলে বগুড়াবাসীকে একটি নিরাপদ ও অসাম্প্রদায়িক উৎসব উপহার দিতে বদ্ধপরিকর।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা