• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আগামী ১৬ ও ১৭ জুলাই দুই দিনের সরকারি ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টায় তিনি জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর দুপুর ১টায় পাবনা সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মাঝে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এদিকে ১৭ জুলাই (শুক্রবার) দুপুর ১২টায় পাবনা বিসিক শিল্পনগরীতে বেকারদের মাঝে কর্মসংস্থানমূলক যানবাহন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শিমুল বিশ্বাস। একই দিন বিকেল ৩টায় পাবনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

দুই দিনের এই সফরে সরকারি উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা