• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ১

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয় (স্টাফ রিপোর্টার):

পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে পাবনা জেলার ফরিদপুর থানাধীন গোডাউন মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জ ডিআইজির মাদকবিরোধী বিশেষ নির্দেশনা এবং পাবনার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোডাউন মোড়ে মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় ঢাকা মেট্রো-গ-১৫-৩৯৩০ নম্বরের একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতর থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পলিথিনে মোড়ানো নেটের ব্যাগের মধ্যে রাখা ৫০০ বোতল অবৈধ ফেনসিডিল (ESkuf Cough Syrup) জব্দ করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও মাদক কারবারি মো. মিরাজুল ইসলাম (২৮)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. ইয়াসিন আলী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা