কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে রাতের অন্ধকারে একটি কবরস্থান থেকে ৯ টি মৃত মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানায় কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে ময়লা আগাছা জমে থাকায়। বৃহস্পতিবার সকালে ওই আগাছা পরিষ্কার করতে গিয়ে একাধিক কবর খোঁড়া দেখতে পায় এলাকাবাসী।পরে কবরের উপরের মাটি সড়িয়ে দেখে সেখানে লাশ নেই।পরে বিষয়টি মূহুর্তে এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে নিহতের স্বজনরা এসে ভীড় করতে থাকে।এসময় এলাকাবাসী কবরস্থানে কিছু জামা কাপড় ও কবর খোঁড়ার সরঞ্জাম দেখতে পায়। এদিকে ওই কবরস্থানের নয়টি কবরে কঙ্কাল নেই বলে এলাকাবাসী জানায়। তবে এ ঘটনায় কবরস্থ স্বজনদের ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে পরে সকালেই খোড়া কবরগুলো মাটি ভড়াট করে ফেলে কবরস্থানে দায়িত্ব পালনে থাকা ব্যক্তিরা। এছাড়াও দীর্ঘদিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন স্থানে কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছে।
এলাকাবাসীর পক্ষে ওই কবরস্থানের কোষাধ্যক্ষ সাদিক মিয়া মাষ্টার বলেন রাতের অন্ধকারে দূ্বৃত্তরা কবর খুঁড়ে ৯ টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।এটি আসলে বড় নিন্দনীয় কাজ। মানুষের মৃত্যুর পর লাশের নিরাপত্তা যদি না থাকে তাহলে কেমন সমাজে বসবাস করছি আমরা।আরো কঙ্কাল নিয়েছে কিনা খোঁজ নিয়ে দেখতে হবে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন কঙ্কাল চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে