• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বাংলাদেশ হবে বিশ্বের শীর্ষ শিক্ষা হাব: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত করার সক্ষমতা দেশের রয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব। আমাদের রিসোর্স আছে, মেধা আছে, প্রোগ্রাম আছে এবং সেই ইচ্ছাশক্তিও রয়েছে। এখন প্রয়োজন সম্মিলিতভাবে কাজ করে এটিকে বাস্তবায়ন করা।”
তিনি আরও বলেন, দেশের শিক্ষা খাতে ঐতিহাসিকভাবে বিভিন্ন নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। স্বল্প সময়ের দায়িত্বকালেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন বলে তিনি মন্তব্য করেন।

ড. মিলন বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষার উন্নয়নে গভীরভাবে আগ্রহী ছিলেন এবং শিক্ষাকে ঘিরে তার দৃষ্টিভঙ্গি ছিল সুদূরপ্রসারী। পাশাপাশি বর্তমান সরকারও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশকে আরও আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়াতে হবে। টেকসই নীতিনির্ধারণে স্টেকহোল্ডারদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলোও পর্যালোচনার মধ্যে রয়েছে। সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা