• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে, কার্যালয়ের টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে নিজের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই আসামি। নিহত আসামির নাম আসাদ (২৫)। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া এলাকার মতি মুন্সীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি সারিয়াকান্দি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ জুন সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত অটো- রিক্সাটি নিখোঁজ ছিল। পরে ১ জুলাই নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তে আসাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। রোববার তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আসাদসহ তিনজন বগুড়া শহর থেকে আব্দুল মান্নানের অটোরিকশা ভাড়া করে সারিয়াকান্দি যান। সেখানে চালককে হত্যার পর অটোরিকশাটি নিয়ে আসাদ নওগাঁয় তার এক আত্মীয়ের বাড়িতে যান। গ্রেপ্তারের পর এসব তথ্য তিনি পুলিশের কাছে স্বীকার করেন।

তিনি আরও জানান, রোববার সকালে নাস্তা শেষে আসাদ ডিবি কার্যালয়ের টয়লেটে যান। দীর্ঘ সময় বের না হওয়ায় সন্দেহ হলে পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম রনি জানান, নিহতের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা