• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

অসামাজিক কার্যকলাপে গেস্ট হাউজে অভিযান, ১০ মামলায় কারাদণ্ড-জরিমানা

প্রতিবেদক / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জ পৌর এলাকার ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউজে’ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং বিভিন্ন ধারায় মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকালে অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। অভিযান চলাকালে ঘটনাস্থলে অসামাজিক কার্যকলাপের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর আওতায় এক মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় দায়ের করা অপর একটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় দায়ের করা আটটি মামলায় মোট এক লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি দণ্ডবিধির ২৯২(ঙ) ধারায় অপর একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় বলেন, জনস্বার্থ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা