• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

গাজীপুরে মৎস্য খামার থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর / ২৫ বার
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবাহ ইউনিয়নের মর্কাবহ একটি মৎস্য খামার থেকে সোমবার দুপুরে এক অজ্ঞাতনামা(৫৫) পুরুষের ভাস্যমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাতক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আমহদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায় সোমবার সকালে ওই মর্কাবহ এলাকার পারভেজ আলম নামে এক ব্যক্তির খামারের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এদিকে দুপুরে সাড়ে বারোটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এসময় নিহতের পড়নে ছিলো নীল সবুজ রংএর টির্সাট ও লাল গামছা। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি| প্রাথমিকভাবে পুলিশের ধারণা এক দিন আগে তার মৃত্যু হতে পারে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা