• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

নতুন তালিকায় ৩৫ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

নতুন এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়াই, ভিসা-অন-অ্যারাইভাল অথবা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন। যদিও গত বছর এই সংখ্যা ছিল ৩৭টি।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়েছে। একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় প্রবেশ করতে পারেন, সেটিই এই র‌্যাঙ্কিংয়ের মূল ভিত্তি।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে যেসব দেশে ভিসামুক্ত, আগমনের পর ভিসা অথবা ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, বারবাডোস, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, বাহামাস, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এবারের সূচকে আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসামুক্তভাবে ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আর তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন।

বাংলাদেশের অবস্থানের উন্নতি ইতিবাচক হলেও, ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক ভ্রমণে আরও কূটনৈতিক উদ্যোগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিচ্ছে এই নতুন সূচক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা