• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফের বিয়ের বিষয়ে মুখ খুললেন পরীমনি ব্রাজিল ফুটবল থেকে অবসর নিলেন নেইমার কাহারোলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড ভালোবাসার নতুন সুরে আসিফ-বেবী, পর্দায় উড়বে ‘স্বপ্ন ঘুড়ি’ ​স্বামী হত্যার রহস্য ঘোর কাটেনি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর?

চিলমারীতে ‘কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রুবেল মিয়া চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধি / ৭ বার
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে ‘কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় থানাহাট ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযোগ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক, প্রতিবেদক ও উপস্থাপক রবিউল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হৃদয় মিয়া এবং গীতা পাঠ করেন গৌতম চন্দ্র। পরে প্রায় ৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানা এবং সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি।

এছাড়াও বক্তব্য দেন সংযোগ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অ্যাডমিন নুর আলম নাহিদসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রবিউল ইসলাম আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে কেয়ারগিভিং পেশার গুরুত্ব, সম্ভাবনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। পরে সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি কেয়ারগিভিং ক্যারিয়ারের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

আলোচনা শেষে উপস্থিত তরুণ-তরুণীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মিনহাজুল ইসলাম সীমান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা